দৈনিক স্বদেশ টাইমস
রবিবার , ২৫ অক্টোবর ২০২৬ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

ফুলবাড়ীয়ায় ৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী দাওয়াতি ও তালিমী ইজতেমা

প্রতিবেদক
dailyswadeshtimes
অক্টোবর ২৫, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ণ

মোঃ হাফিজুল ইসলাম- স্বদেশ টাইমস

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কেশরগঞ্জের মাহমুদনগর তালুকদার বাড়িসংলগ্ন বগা গ্রামে অবস্থিত নওমুসলিম মার্কায দারুল উলূম মাহমুদিয়া মাহমুদনগর মাদরাসা প্রাঙ্গণে আগামী ৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘দাওয়াতি ও তালিমী ইজতেমা–২০২৬’। নওমুসলিম মার্কায দারুল উলুম মাহমুদিয়া মাদরাসার উদ্যোগে এবং খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের বিশেষ তত্ত্বাবধানে আয়োজিত এ ইজতেমা ৭ তারিখ সকাল ১০টায় দোয়ার মাধ্যমে শেষ হবে।

বৃহস্পতিবার ৫ নভেম্বর থেকে শনিবার ৭ নভেম্বর পর্যন্ত ফুলবাড়ীয়া উপজেলার কেশরগঞ্জ এলাকার মাহমুদনগর তালুকদার বাড়িসংলগ্ন বগা গ্রামে নওমুসলিম মার্কায দারুল উলূম মাহমুদিয়া মাহমুদনগর মাদরাসা প্রাঙ্গণে এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, ইজতেমাটি বিশ্ববিখ্যাত দাঈ মাওলানা কালিম সিদ্দিকীর বিশিষ্ট খলিফা ও উপমহাদেশের প্রখ্যাত দাঈ মুফতী যুবায়ের আহমাদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে। তিনি ইজতেমার তিন দিনই উপস্থিত থেকে দ্বীনের দাওয়াত, ঈমানি তারবিয়াত, আত্মশুদ্ধি (ইসলাহ) এবং ইসলামের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বয়ান পেশ করবেন। এ ছাড়া দেশের শীর্ষস্থানীয় আলেম, দাঈ ও ইসলামী চিন্তাবিদরা এতে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ নসিহত প্রদান করবেন।

ইজতেমার আয়োজন সম্পর্কে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নওমুসলিম মার্কাযের পরিচালক মুফতী আনিসুর রহমান তালুকদার বলেন, “মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে দ্বীনের দাওয়াত ও উম্মাহর ঈমানি উন্নতির লক্ষ্যে এ ইজতেমার আয়োজন করা হয়েছে। দেশবরেণ্য উলামায়ে কেরামের ইলম ও অভিজ্ঞতায় এবারের ইজতেমা অত্যন্ত সমৃদ্ধ হবে, ইনশাআল্লাহ। আমরা সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের এ দ্বীনি আয়োজনে শরিক হওয়ার বিশেষ দাওয়াত জানাচ্ছি।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, মহান আল্লাহ তাআলা যেন এ ইজতেমাকে দ্বীনের খেদমত, উম্মাহর হিদায়াত এবং দাওয়াতি কার্যক্রমের প্রসারে কবুল করেন।

আয়োজকদের পক্ষ থেকে ইজতেমার কার্যক্রম সফল করতে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়েছে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম

আমিরাতে লটারিতে ৬৬ কোটি জিতলেন এক বাংলাদেশি, আরেকজন পেলেন রেঞ্জ রোভার

গ্রামে সক্রিয় ‘মব সন্ত্রাস’ : নেছারাবাদে প্রবীণ সমাজসেবককে হেনস্থার অভিযোগ

জামালপুরে ১১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সাভারে মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার

মুক্তিযুদ্ধে সুন্দরবন ও পশুর নদীসহ বাংলার প্রাণপ্রকৃতি গুরুত্বপূর্ণ অবদান রাখে

জামালপুরে আড়াইশ অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় মোবাইল ফোন জব্দ

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ