দৈনিক স্বদেশ টাইমস
শনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুন নুর, বিএনপি প্রার্থীকে সমর্থন

প্রতিবেদক
dailyswadeshtimes
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ২:৪৯ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একেবারে অন্তিম মুহূর্তে এসে মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আব্দুন নুর। শুক্রবার (রাত) বড়লেখার একটি স্থানীয় রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দেন। ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া আব্দুন নুর জানান, দলীয় প্রধান নুরুল হক নুরের নেওয়া রাজনৈতিক সমঝোতার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন। সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুসহ স্থানীয় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যান আব্দুন নুর। এ সময় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “মানুষ পরিবর্তনের যে প্রত্যাশা ব্যক্ত করেছে, সেই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। ”তবে প্রার্থীতা প্রত্যাহারের পেছনে নিজের ও পরিবারের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন তিনি। আব্দুন নুর অভিযোগ করেন, ২০১৮ সালের নির্বাচনের সময় কেন্দ্র দখলের সঙ্গে জড়িত এক প্রভাবশালী ব্যক্তি ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে তাঁকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। এমনকি তাঁর বসতবাড়ির কেন্দ্র ছিনিয়ে নেওয়ার প্রকাশ্য হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এসব হুমকির কারণে তিনি লক্ষ্যভিত্তিক হত্যাকাণ্ড বা ‘টার্গেট কিলিং’-এর শিকার হতে পারেন। তবে জীবন নিয়ে ঝুঁকি থাকলেও মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন রাজপথে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এই তরুণ নেতা।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ধনবাড়ীতে ৭০ (সত্তর) পিস ই*-য়া*বা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন গ্রেফতার….

মাদারগঞ্জে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

জলঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সুরা নিসায় আল্লাহর জিকিরের গুরুত্ব নিয়ে যা বলা হয়েছে

ট্রমা কাটাতে শিক্ষার্থীরা চাইলে মাইলস্টোনের যে কোনো শাখায় বদলি হতে পারবে

রায়গঞ্জে এমপির গাড়িবহরে হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত চাই

জামালপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত যুবক

জামালপুরে এক বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে প্রশাসনের একাধিক নির্দেশনা জারি

৪৮ নওগাঁ _৩ আসনে জনপ্রিয়তার শীর্ষে জামায়াতের ইসলাম