দৈনিক স্বদেশ টাইমস
শনিবার , ২ আগস্ট ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

রোমে রেমিট্যান্সযোদ্ধা দিবস পালন

প্রতিবেদক
Zahid Hassan
আগস্ট ২, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী রোমের বাংলাদেশ দূতাবাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের অবদান স্মরণে ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদার সঙ্গে ‘রেমিট্যান্সযোদ্ধা দিবস’ পালিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) রোমের বাংলাদেশ দূতাবাস জানায়, অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে দিবসটি উপলক্ষে সরকার কর্তৃক নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। দূতাবাস প্রাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত গ্রাফিতি, আলোকচিত্র প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক নবযাত্রায় যুব সমাজের অনন্য অবদানকে তুলে ধরা হয়।

ইতালিতে বসবাসরত বিশিষ্ট বাংলাদেশি নাগরিক ও কমিউনিটির নেতারা দিবসটির তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে আলোচনা পর্বে অংশগ্রহণ করেন। বক্তারা একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রবাসীরা তাদের স্বার্থ সংরক্ষণে সরকারের কার্যকর ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত রকিবুল হক বক্তব্যের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে নিহত সব শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

 

বৈধপথে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের রাষ্ট্রদূত ধন্যবাদ জানান। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসীদের অনবদ্য অবদান সম্পর্কে তিনি আলোচনা  করেন। অন্তর্বর্তী সরকার কর্তৃক গত এক বছরে প্রবাসীবান্ধব বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগসমূহ তিনি তুলে ধরেন। তিনি আরও বলেন, সরকার অভিবাসী কর্মীদের প্রবাসে এবং প্রত্যাবাসন পরবর্তীতে দেশে সুরক্ষিত জীবন মান নিশ্চিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ইতালিতে বসবাসরত প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রদূত।

টিআর/আরবি

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নড়িয়ায় জেলেদের মুখে হাসি, বিনামূল্যে খাদ্য সহায়তা বিতরণ

গফরগাঁওয়ের পড়শীপাড়ায় প্রতিবন্ধী রিক্সাচালক আলমকে যেভাবে জিম্মি করে নির্যাতন ও হত্যা করা হয়েছে,

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১

বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত ভোলা-৪ আসনের এমপি প্রার্থী মোস্তফা কামাল ইন্তেকাল করেছেন।

চরমোনাই পীরের মুরিদ ও মাদরাসা শিক্ষকের কাণ্ড, ১২ বছরের ছাত্রী ৭ মাসের অন্ত:সত্ত্বা

ধামইরহাটে মাদক সেবনরত অবস্থায় ৫ কারবারি আটক; ট্যাপেন্টাডল উদ্ধার

ধামইরহাটে মাদক সেবনরত অবস্থায় ৫ কারবারি আটক; ট্যাপেন্টাডল উদ্ধার

বিয়ের দাওয়াত খেয়ে আর বাসায় ফেরা হলো না চাচা ভাতিজার

সম্মিলিত সাংবাদিক পরিষদ নির্বাচন ২০২৬: কার্যনির্বাহী সদস্য পদে সুমা রানী কর্মকারের প্রার্থিতা ঘোষণা

জামালপুরে ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলা হবে-

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন