দৈনিক স্বদেশ টাইমস
শনিবার , ২ আগস্ট ২০২৫ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

১৬ বছর আগের ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

প্রতিবেদক
Zahid Hassan
আগস্ট ২, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ

ইত্যাদি’র একটি সংকলিত পর্ব শুক্রবার (০১ আগস্ট) রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে। ২০০৯ সালের আগস্ট মাসে প্রচারিত ইত্যাদি’র এই পর্বটি ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্বসম্পন্ন ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনের উন্মুক্ত স্থানে বিশাল মঞ্চ তৈরি করে কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়েছিল।

ইত্যাদি’র এই পর্বে জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল ও শাকিলা জাফর গেয়েছেন একটি প্রেমের গান। এখন যেহেতু বর্ষাকাল, তাই ইত্যাদি’র টাঙ্গাইল পর্ব থেকে বৃষ্টি নিয়ে লেখা একটি মিষ্টি গান সংকলন করা হয়েছে এই পর্বে। গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। দু’টি গানেরই কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সংগীত করেছেন আলী আকবর রুপু।

এ পর্বে রয়েছে নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী গ্রামের এক প্রতিবন্ধী নারী বানু আক্তারের ওপর একটি মর্মস্পর্শী প্রতিবেদন। ‘আম চিঠি’ নিয়ে নাটোরের লক্ষণবাড়িয়া গ্রামের মো. জাকির হোসেনের ওপর রয়েছে প্রতিবেদন। রয়েছে একজন নিদর্শন সংগ্রাহক আব্দুস সামাদ মণ্ডলের ওপর অনুসন্ধানী প্রতিবেদন।

এ ছাড়াও, একটি ফলোআপ প্রতিবেদনসহ বিদেশি প্রতিবেদন পর্বে রয়েছে ভারতের আগ্রার তাজমহলের ওপর প্রতিবেদন। নানান সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে ইত্যাদি’র বিভিন্ন পর্ব থেকে সংকলন করা কিছু বিদ্রূপাত্মক নাট্যাংশসহ এবারো যথারীতি রয়েছে নানী-নাতি, মামা-ভাগ্নে, দর্শক পর্ব ও চিঠিপত্র বিভাগ।

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। এ পর্বটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা–১৫ আসনে জামায়াতের আমির শফিকুর রহমান বিজয়ী

এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা, দলে ফিরলেন সৌম্য-শান্ত

জুলাই সনদ বাস্তবায়নের রিট শুনানি হলো না—প্রশ্ন উঠছে, কেন?

ত্রিশালে তালতলা স্পোর্টস একাডেমীর উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত।

কাপাসিয়ার পাঁচ হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পদ্মা নদী থেকে উদ্ধার হলো প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার মরদেহ।

ময়মনসিংহে আন্তর্জাতিক মানের টার্ফ উদ্বোধন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

জামালপুরে ভেজাল সয়াবিন তেল কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা ও ৬ ড্রাম তেল জব্দ

জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ

ফুলবাড়িয়া নির্বাচন অফিসে সেবার নামে ঘুষ বাণিজ্যের অভিযোগ টাকা ছাড়া মেলে না কাঙ্ক্ষিত সেবা, ডাটা এন্ট্রি অপারেটর আল-আমিনকে ঘিরে একাধিক অভিযোগ