দৈনিক স্বদেশ টাইমস
বৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

বিয়ের দাওয়াত খেয়ে আর বাসায় ফেরা হলো না চাচা ভাতিজার

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ৫, ২০২৬ ৫:৩৪ পূর্বাহ্ণ

রাকিব হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে বিয়ের দাওয়াত শেষে ফেরার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ মার্চ) রাত ২টার দিকে মেলান্দহ পৌর এলাকার মিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল (৪২) ও তার ভাতিজা মৃত উজ্জ্বলের ছেলে আকাশ (২০)। তারা হাজরাবাড়ী বাজারে সেলুনের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে মাহমুদপুর এলাকায় বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেলে করে বাড়ীর দিকে ফিরছিলেন কাজল ও আকাশ। ফেরার পথে মিয়ারপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আকাশ নিহত হন। আহত কাজলকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়ে দেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে চিকিৎসাীধন অবস্থায় মারা গেছেন। দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। যদি থানায় কোনো অভিযোগ করা হয় তাহলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বায়তুল মোকাররমে জামায়াতের বিক্ষোভ

দেওয়ানগঞ্জে ভাঙ্গার সড়কে ভটভটি উল্টে গরু ব্যাবসায়ীর মৃত্যু।

নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে নিহত দুই বন্ধু, আরেকজন গুরুতর আহত

রায়গঞ্জ ধানগড়া ৬নং ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হতে চান মোঃ মাসুদ রানা

৪৮ নওগাঁ ৩ ছয়টি আসনের পাঁচটিতে বিএনপি প্রার্থী ও একটিতে জামায়াতের প্রার্থী বিজয়

বিষাদ স্মৃতি নিয়ে ক্লাসে ফিরেছেন মাইলস্টোন শিক্ষার্থীরা

নেদারল্যান্ডস সিরিজের সূচি ঘোষণা বিসিবির

সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

উচ্চ ঘনত্বে আমচাষে ফলন ও আয় বাড়ছে

জামালপুরে ১১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত