দৈনিক স্বদেশ টাইমস
রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

খেজুর আত্মসাতের অভিযোগ বরগুনা–১ আসনের এমপি অলি উল্লাহর বিরুদ্ধে

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ১৫, ২০২৬ ৭:৪০ পূর্বাহ্ণ

বরগুনা প্রতিনিধি:

বরগুনা–১ আসনের সংসদ সদস্য অলি উল্লাহর বিরুদ্ধে খেজুর আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, সম্প্রতি বিতরণের জন্য আনা খেজুরের একটি অংশ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, ক্ষমতায় আসার পর এটি তার বিরুদ্ধে ওঠা প্রথম এমন অভিযোগ। তার ভাষ্য অনুযায়ী, সাধারণ মানুষের মাঝে বিতরণের উদ্দেশ্যে আনা খেজুরের কিছু অংশ যথাযথভাবে বিতরণ না হয়ে অন্যভাবে ব্যবহৃত হয়েছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংসদ সদস্য অলি উল্লাহর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। স্থানীয়দের মতে, বিষয়টি দ্রুত তদন্ত করে সত্যতা উদঘাটন করা হলে জনমনে সৃষ্টি হওয়া নানা প্রশ্নের অবসান ঘটবে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত