সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. বিনোদন
  9. মতামত
  10. রাজনীতি
  11. শিক্ষা
  12. শীর্ষ সংবাদ
  13. সাংবাদিক তালিকা
  14. স্বাস্থ্য

জামালপুরে সআমকসাসের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ১৬, ২০২৬ ৫:৫৩ পূর্বাহ্ণ

রাকিব হোসেন, জামালপুর প্রতিনিধি:

পবিত্র রমজান মাস উপলক্ষে জামালপুরে পথচারী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতি (সআমকসাস)। রোববার (১৫ মার্চ) বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে সংগঠনটির উদ্যোগে এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় থাকা পথচারী, শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার বায়জিদ ও ছাত্রশিবিররের সভাপতি জামাল হোসেন। সরকারি আশেক মাহমুদ কলেজের সদস্য সচিব শাহরিয়ার বায়জিদ বলেন, রমজান মাস আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। এ সময় সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রশিবিরের সভাপতি জামাল হোসেন বলেন, এই কর্মসূচিতে এসে ভালো লাগছে। সাংবাদিকদের নিয়ে মানুষের মধ্যে অনেক সময় ভুল ধারণা থাকে। আশা করি আপনারা সেই ধারণা ভেঙে কলেজের কল্যাণে ও মানবতার সেবায় কাজ করবেন। এ সময় সআমকসাসের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে ইফতার বিতরণ কার্যক্রমে অংশ নেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার উদ্যোগ অব্যাহত থাকবে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

জামালপুরে টিসিবি ডিলারদের পুনঃনবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা খেলেন, অতঃপর…

লক্ষ্মীপুরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরাঞ্চলে নিজস্ব অর্থায়নে  ‘নৌ অ্যাম্বুলেন্স’ উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

এক বিদ্যালয়ে ১৪ ট্যালেন্টপুল বৃত্তি: টেকনাফে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

১৮ লাখ টাকা নিয়ে উধাও ও প্রাণনাশের হুমকি’ ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন