দৈনিক স্বদেশ টাইমস
সোমবার , ১৭ আগস্ট ২০২৬ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

ডেঙ্গুতে আইনজীবী জামায়াত নেতার মৃত্যু, খুলনা অঞ্চল নেতৃবৃন্দের শোক

প্রতিবেদক
dailyswadeshtimes
আগস্ট ১৭, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক নির্বাহী সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলা আইনজীবী সমিতি থানা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট খান মো. লিয়াকত আলী (৫৩) মারা গেছেন।

গত রোববার (১৬ আগস্ট) রাত ১০টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে ১২ আগস্ট তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা গত রোববার রাতে বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের উদয়নখালী গ্রামের মসজিদসংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন।

পরে মরদেহ খুলনার রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের নিজ বাড়িতে নেওয়া হয়। সোমবার (১৭ আগস্ট) যোহরের নামাজের পর বায়তুল মামুর জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মসজিদের ইমাম মাওলানা শাহ আলম।

জানাজায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা মাসুম রশীদ, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট লস্কর শাহ আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী ও অ্যাডভোকেট আওসাফুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

জানাজা শেষে সেনের বাজার মল্লিকবাড়ি সালেহা ইউসুফিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর দাফন সম্পন্ন হয়। এদিকে অ্যাডভোকেট খান মো. লিয়াকত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল ও বিভিন্ন জেলা শাখার নেতৃবৃন্দ। পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, অঞ্চল টিমের সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, মাস্টার শফিকুল আলম ও মুহাদ্দিস রবিউল বাশার।

এ ছাড়া খুলনা মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান ও সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন, খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করীম ও সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস এবং সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান শোক জানিয়েছেন। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর পরিবারকে এ শোক সহ্য করার তৌফিক দিন। আমিন।

 

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ভারতীয় মাদকসহ যুবক গ্রেফতার

জামালপুরে রাস্তা অবরুদ্ধের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ

জামালপুরে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ উদ্বোধন

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ট্রেন ও সড়ক অবরোধ

সাবেক সচিব রুহুল আমিনের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি

জলঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিকদার গ্রুপের সাবেক পরিচালক শরীয়তপুরের ভেদরগঞ্জের রন হক সিকদারের মৃ’ত্যু

নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ