দৈনিক স্বদেশ টাইমস
মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

জামালপুরে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী পালিত

প্রতিবেদক
dailyswadeshtimes
সেপ্টেম্বর ১, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ

রাকিব হোসেন
জামালপুর

উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের ফৌজদারী মোড়ে এক বর্ণাঢ্য র‍্যালি ও বিশাল আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের গণতন্ত্র উদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভায় বিশেষ ও অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য উপস্থাপন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন। বক্তারা দলের দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। দলের নেতাকর্মী ও সর্বস্তরের সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি শহরের ফৌজদারী মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত র‍্যালিটি শহরের প্রাণকেন্দ্র দয়াময়ী চত্বরে গিয়ে সমাপ্ত হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১৬ বছর আগের ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

জামালপুর থানার ওসির সাথে ‘নিসআ’ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ

এবার লিগস কাপে নিষিদ্ধ মেসির দেহরক্ষী ইয়াসিন

সুরা নিসায় আল্লাহর জিকিরের গুরুত্ব নিয়ে যা বলা হয়েছে

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

ডিজিটাল বাংলাদেশে নতুন গতি আনবে তরুণ উদ্ভাবকরা : আইসিটি সচিব

তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারের পেকুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

টিটিসি ইস্যুতে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা, মামলা প্রত্যাহারের দাবি

বিভেদ-অনৈক্য অব্যাহত থাকলে অনিবার্য ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ: মঞ্জু