দৈনিক স্বদেশ টাইমস
সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড থেকে ধোঁয়া, রোগী–স্বজনদের মধ্যে আতঙ্ক

প্রতিবেদক
dailyswadeshtimes
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৯:৪৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক- ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের একটি বন্ধ লিফটের কাভারিংয়ে (দেয়াল–দরজার আবরণ) আগুন লেগেছে। আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

আগুন ও ধোঁয়া দেখে হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নেমে আসেন। এ সময় ধাক্কাধাক্কিতে এক–দুজন আহত হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এ সম্পর্কে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, হাসপাতালের নতুন আটতলা ভবনের একটি লিফটের কন্ট্রোল রুমের কন্ট্রোলার মেশিনের সঙ্গে থাকা বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অতিরিক্ত উত্তাপের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী আরও বলেন, লিফট কন্ট্রোল রুমে আগুন লাগায় ভবনের বিভিন্ন তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। আগুন বড় না হলেও ধোঁয়া দেখে মানুষের মধ্যে বেশি আতঙ্ক তৈরি হয়। ৫টি স্টেশনের ১০টি ইউনিট একসঙ্গে ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর অতিরিক্ত ইউনিটগুলো সরিয়ে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজন সুমিত সরকার বলেন, হঠাৎ হাসপাতালে আগুন ধরে গেলে সবার মধ্যে আতঙ্ক শুরু হয়ে যায়। সিঁড়ি দিয়ে ধাক্কাধাক্কি করে সবাইকে নামতে হয়েছে। এতে অনেকে আহত হয়েছেন।

হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, লিফটটি চালু ছিল না। তবে পাশের লিফটগুলো চালু ছিল। আগুন ও ধোঁয়া দেখে রোগীরা আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় দু-একজন আহত হয়ে থাকতে পারেন। তবে সন্ধ্যা সোয়া সাতটা পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। ওয়ার্ডগুলোর কোনো ক্ষতি হয়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর রোগীদের নিজ নিজ ওয়ার্ডে ফিরে যেতে মাইকিং করা হচ্ছে।

এর আগে গত ১৯ জানুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ছয়তলার শিশু ওয়ার্ডের একটি গুদামঘরে আগুন লাগার ঘটনা ঘটেছিল। ফায়ার সার্ভিস গিয়ে ওই আগুন নিয়ন্ত্রণে আনে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে জীবনকে হ্যাঁ বলুন মাদককে না বলুন”

স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ: জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

জুলাই মাসে রপ্তানি আয় ২৫ শতাংশ প্রবৃদ্ধি

সাংবাদিক আলিফ হত্যা: ফুলবাড়িয়ায় সাংবাদিকদের মানববন্ধন

বিয়ের দাওয়াত খেয়ে আর বাসায় ফেরা হলো না চাচা ভাতিজার

উন্নয়ন ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ৪১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থ ইউসুফ কামাল জনি

ধনবাড়ীতে ৭০ (সত্তর) পিস ই*-য়া*বা ট্যাবলেট উদ্ধারসহ ০২ জন গ্রেফতার….

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার—সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ স্বেচ্ছাসেবকদল নেতা নুরুল মোমেনের