দৈনিক স্বদেশ টাইমস
বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

আশুলিয়ায় লাশ পোড়ানোসহ সাত হত্যা: সাবেক এমপি ও ওসির মৃত্যুদণ্ড

প্রতিবেদক
dailyswadeshtimes
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ২:৫৪ পূর্বাহ্ণ
আশুলিয়ায় লাশ পোড়ানোসহ সাত হত্যা: সাবেক এমপি ও ওসির মৃত্যুদণ্ড

ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের সময় ঢাকার সাভারের আশুলিয়ায় সংঘটিত ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রনিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (——) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় বিটিভিসহ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তা সরাসরি সম্প্রচার করা হয় বলে জানিয়েছে চিফ প্রসিকিউটরের কার্যালয়।
এই মামলায় ঢাকার সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে রাজসাক্ষী হওয়ায় এসআই আফজালুল হককে ক্ষমা ঘোষণা করেছেন আদালত।
রাষ্ট্রপক্ষ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দিন আশুলিয়ায় গুলি করে হত্যা করা হয় আস সাবুর, তানজিল বায়েজিদসহ পাঁচজনকে। এ ঘটনায় গুরুতর আহত হন সজল নামে আরেক শিক্ষার্থী। পরবর্তীতে ওই ছয়জনকে আশুলিয়া থানার পাশেই একটি পুলিশ ভ্যানে জড়ো করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠে।
মামলার অভিযোগে বলা হয়, পাঁচটি মরদেহ ও একজনকে জীবিত পুড়িয়ে হত্যার মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। পাঁচ মাসব্যাপী বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় প্রদান করেন।
এ মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুল ইসলামসহ মোট ১৬ জন আসামি ছিলেন। এর মধ্যে গ্রেপ্তার রয়েছেন ঢাকার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাতসহ আটজন পুলিশ সদস্য। তাদের মধ্যেই এসআই আফজালুল হক রাজসাক্ষী হন।
রাষ্ট্রপক্ষ দাবি করে, মরদেহ পোড়ানোর ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল

মারা গিয়েও বিচার পেলেন সুজানা: ২০ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যাকারী স্বামীর ফাঁসির আদেশ

মুসল্লির তাসবিহ শেষ হওয়ার আগেই ইমাম রুকু, সিজদা থেকে উঠে গেলে করণীয়

দৌলতদিয়া ফেরিঘাটে স্বজনদের অপেক্ষা-আহাজারি

উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যু

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন

সাজানো ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার মাওলানা সাইফুল বারীকে নির্দোষ ঘোষণা করল ময়মনসিংহের আদালত

মেলান্দহে কালবোশেখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে মা ও দুই মেয়ে সহ ৩ জন নিহত

বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে জীবনকে হ্যাঁ বলুন মাদককে না বলুন”

নড়িয়ায় মানাখান কোর্টের নির্দেশ অমান্য করে ঘর ভেঙে জমি দখল।