রাকিব হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলার সড়কসমূহকে নিরাপদ ও যানজটমুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পৃথকভাবে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার এবং ট্রাফিক প্রধানের (টিআই) সাথে তাদের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নিসআ নেতৃবৃন্দ জেলার বর্তমান ট্রাফিক পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন এবং সড়ক দুর্ঘটনা রোধে বেশ কিছু প্রস্তাবনা পেশ করেন।শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানজট নিরসন।
লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান।
শিক্ষার্থীদের মাঝে ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধি।
সড়ক নিরাপদ রাখতে পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে সমন্বয়।
জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিসআ-এর এই উদ্যোগকে স্বাগত জানান। তারা আশ্বস্ত করেন যে, জামালপুরের সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে এবং সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক বিভাগ আরও তৎপর ভূমিকা পালন করবে। সামাজিক সংগঠনগুলোর এমন ইতিবাচক সহযোগিতা পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও তারা মন্তব্য করেন।
সাক্ষাৎকালে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) জামালপুর জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের জেলা পর্যায়ের অন্যান্য সক্রিয় সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।



















