দৈনিক স্বদেশ টাইমস
বুধবার , ১৮ মার্চ ২০২৬ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

জামালপুরে শিশু পরিবারের সদস্যদের মাঝে নতুন পোশাক বিতরণ

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ১৮, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ণ

রাকিব হোসেন, জামালপুর প্রতিনিধি

ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে জামালপুরে সরকারি শিশু পরিবারের সদস্যদের মাঝে নতুন পোশাক বিতরণ করেছে জামালপুর প্রেসক্লাব। ১৮ মার্চ (বুধবার) দুপুরে সরকারি শিশু পরিবারে সব শিশুর হাতে এসব নতুন পোশাক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে পোশাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইফতেখার ইউনুস, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার, জেলা সমাজসেবার সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শিরিনা পারভীন ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সম্পাদক লুৎফর রহমান সহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। ঈদের আগে নতুন পোশাক পেয়ে উচ্ছ্বাসে ভেসে ওঠে সরকারি শিশু পরিবারের শিশুরা। তাদের হাসিমুখেই ফুটে ওঠে আসন্ন ঈদের আনন্দ।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফিফার উদ্যোগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আফগান নারীরা

শরীয়তপুরে স্কুল ফিডিং প্রকল্পে পঁচা খাবার সরবরাহ, অসুস্থ একাধিক শিশু

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরাঞ্চলে নিজস্ব অর্থায়নে  ‘নৌ অ্যাম্বুলেন্স’ উদ্বোধন করলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

রাজপথ থেকে জনমনে আস্থার নাম মোস্তফা জামান*

৪৮ নওগাঁ _৩ আসনে জনপ্রিয়তার শীর্ষে জামায়াতের ইসলাম

মুক্তিযুদ্ধে সুন্দরবন ও পশুর নদীসহ বাংলার প্রাণপ্রকৃতি গুরুত্বপূর্ণ অবদান রাখে

ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন, যুদ্ধবিরতি অনিশ্চিত

জায়েদ খানের প্রশ্নের মুখোমুখি হবেন মোনালিসা

মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন

রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার—সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ স্বেচ্ছাসেবকদল নেতা নুরুল মোমেনের