দৈনিক স্বদেশ টাইমস
মঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

রায়গঞ্জে এমপির গাড়িবহরে হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত চাই

প্রতিবেদক
mdsimanto talukder
আগস্ট ২৫, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ণ

রায়গঞ্জে এমপির গাড়িবহরে হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত চাই

আজ রায়গঞ্জে এমপি মহোদয়ের গাড়িবহরে হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু কাকার বক্তব্য ভালো লেগেছে।

তিনি হামলার সঙ্গে কারা জড়িত, তা নিরপেক্ষভাবে তদন্তের জন্য কমিটি গঠনের কথা বলেছেন—এটি অবশ্যই ইতিবাচক উদ্যোগ।

আমাদের অনুরোধ, তদন্ত যেন সম্পূর্ণ নিরপেক্ষ ও প্রভাবমুক্ত হয়। ঘটনার সময় কারা উপস্থিত ছিলেন, কারা হামলায় জড়িত ছিলেন এবং কারা গাড়িতে আঘাত করেছেন—ভিডিও ফুটেজসহ সব তথ্য যাচাই করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওকে কেন্দ্র করে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এসব অভিযোগের সত্যতাও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন। কেউ কোনো নেতার সন্তান বা প্রভাবশালী পরিবারের সদস্য হলেও যেন তদন্তের বাইরে না থাকেন।

একইসঙ্গে যারা হামলায় জড়িত নন, শুধু রাজনৈতিক মতাদর্শ বা পূর্বের বিরোধের কারণে যেন তাদের আসামি করে হয়রানি করা না হয়—সেদিকেও বিশেষ নজর দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

আমরা হামলার বিচার চাই, আবার নিরপরাধ কারও হয়রানিও চাই না।

অপরাধী যে-ই হোক, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

সত্য উদঘাটিত হোক, মিথ্যার অবসান হোক।

ধন্যবাদান্তে,

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

রায়গঞ্জ, সিরাজগঞ্জ

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চিয়াংশিতে বাংলাদেশসহ ২৫ দেশের তরুণ প্রতিনিধিদের আন্তর্জাতিক আলোচনা

শাকিব-বুবলী প্রসঙ্গ উঠতেই ১৫ জুনের স্ট্যাটাস পড়তে বললেন অপু বিশ্বাস

মাদারগঞ্জে চাঁদা না পেয়ে বিষ দিয়ে মাছ নিধনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

দেওয়ানগঞ্জে ভাঙ্গার সড়কে ভটভটি উল্টে গরু ব্যাবসায়ীর মৃত্যু।

জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা

জামালপুরে কাউন্সিলর প্রার্থী আরজু আহম্মেদ তারার ঈদ উপহার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ​

মাইলস্টোন ট্রাজেডি : শোকবইতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

দুই আসনেই হেরে গেলেন প্রধানমন্ত্রী হতে চাওয়া ফয়জুল করীম