ধামইরহাট নওগাঁ:-
নওগাঁর ধামইরহাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারি এবং ধামইরহাট ও নিয়ামতপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্যসমূহ এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ ৭টি ব্যাচের মোট ২২৯ জন সমন্বয়ে, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পরিচালন ব্যবস্থা ও জলবায়ু সহনশীল সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে স্থানীয় পর্যায়ের সক্ষমতা জোরদারে তিন দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
সেপ্টেম্বর ০১ থেকে ০৩ সেপ্টেম্বর পর্যন্ত, সুইজারল্যান্ডের সহায়তায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ-এর কনসোর্টিয়াম, ইএসডিও-গোফরইম্প্যাক্ট কর্মসূচির আওতায়, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক আয়োজিত ‘পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পরিচালন ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির মধ্যে দিয়ে ধারাবাহিকভাবে ৭টি ব্যাচের প্রশিক্ষণ পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ায় সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই প্রশিক্ষণে নওগাঁ জেলার ধামইরহাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারি এবং ধামইরহাট ও নিয়ামতপুর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্যসমূহ এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ ৭টি ব্যাচের মোট ২২৯ জন অংশগ্রহণ করেন যা স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরসমূহের সমন্বিত অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান মো. কায়েসুজ্জামান, পরিচালক (যুগ্মসচিব), প্রশিক্ষণ ও পরামর্শ বিভাগ, এনআইএলজি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ইসমাইল হোসেন, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খালিদ আওরংগজেব, পরিচালক (প্রশাসন), বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ); মো. সফিকুল ইসলাম, পলিসি এডভাইজার, ওয়াটারএইড বাংলাদেশ ও বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব; সাঈফ মনজুর-আল-ইসলাম, টিম লিডার, গোফরইম্প্যাক্ট কর্মসূচি, ওয়াটারএইড বাংলাদেশ; কামরুন্নাহার, উপপরিচালক, এনআইএলজি; মনিকা মিত্র, সহকারী পরিচালক, এনআইএলজি; ইমরানুর রহমান, সহকারী পরিচালক, এনআইএলজি; রঞ্জন কুমার ঘোষ, পলিসি অ্যান্ড গভর্নেন্স স্পেশালিস্ট; সাঈদ মাহাদী, স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট এবং মো. পজিদুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক, গোফরইম্প্যাক্ট কর্মসূচি, ইএসডিও।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইসমাইল হোসেন বলেন “দক্ষ, জবাবদিহিমূলক ও কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতে ধারাবাহিক প্রশিক্ষণের বিকল্প নেই। তিনি আইন, বিধি ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্ট্যান্ডিং কমিটি, ওয়ার্ড সভা ও অংশগ্রহণমূলক কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জলবায়ু-সহনশীল পানি ও বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ প্রতিরোধ, নারীদের অংশগ্রহণ এবং তথ্যভিত্তিক পরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্ব দেন।
তিন দিনব্যাপী প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদ ও পৌরসভার পরিচালন ব্যবস্থা, দায়িত্ব ও কার্যাবলি, ওয়ার্ড সভা ও স্থায়ী কমিটি, অংশীজন সমন্বয়, সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু ঝুঁকি ও অভিযোজন, নারীর অংশগ্রহণ এবং স্থানীয় পর্যায়ে কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।



















