দৈনিক স্বদেশ টাইমস
রবিবার , ৬ সেপ্টেম্বর ২০২৬ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে উৎসাহিত করার লক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ‘মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রতিবেদক
mdsimanto talukder
সেপ্টেম্বর ৬, ২০২৬ ১০:০৬ পূর্বাহ্ণ

  1. মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে উৎসাহিত করার লক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ‘মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে উইনার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আশুলিয়া, ঢাকায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রায় ১৫০+ শিক্ষার্থী ও শিক্ষক এতে অংশগ্রহণ করেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকবৃন্দের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও ইন্টারেক্টিভ ।

 

এই কর্মশালায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ কি, মানসিক অসুস্থতার কম গুরতর ও গুরুতর লক্ষণ গুলো চেনা, মানসিক সুস্থতা কি, কিভাবে মানসিক স্বাস্থ্যকে ভালো রাখা যায়, কোথায় গেলে মানসিক অসুস্থতার সাপোর্ট পাওয়া যায়, এবং প্রয়োজনের সময়ে সহায়তা নেওয়ার গুরুত্বসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রশ্ন, মতামত ও আলোচনায় পুরো সময়জুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ।

 

কর্মশালাটি শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়া ও মূল্যবান মতামত আমাদের আরও অনুপ্রাণিত করেছে। বিশেষ করে শিক্ষকদের আন্তরিক প্রশংসা ও গঠনমূলক ফিডব্যাক আমাদের এই উদ্যোগকে সামনে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে।

 

‘মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালাটি সফলভাবে বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন প্রজেক্ট ম্যানেজার রুবাইয়া আমিন অর্পা। তাঁর সঙ্গে আয়োজনে ছিলেন এ প্রজেক্টের সদস্য সুখি আক্তার লামিয়া , নুরুন্নাহার আক্তার,এবং রাজিয়া সুলতানা ঝুমুর।

 

উল্লেখ্য যে, মাইন্ডরিডার ফাউন্ডেশন প্রথমে ঢাকা সিটিতে ৯০ টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তীতে সারা বাংলাদেশ নিজ উদ্যোগে এই কর্মশালা পরিচালনা করবে।।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইংল্যান্ডে ইতিহাস গড়ার পর ইনজুরিতে পন্থ

সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

যৌথ অভিযানে গ্রেপ্তার অপরাধীরা জামিনে মুক্তি পেয়ে লাপাত্তা

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতায় ডিএনসি’র লিফলেট বিতরণ

বামপন্থিদের ‘বর্ণচোরা’ বললেন ঢাবি শিবির সভাপতি

আই আর টিভি নিউজ বাংলার হেড অফ নিউজ মোহাম্মদ জহিরুল কাইয়ুম মিঠুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা

৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ

মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে ফুলবাড়িয়ায় মানববন্ধন