দৈনিক স্বদেশ টাইমস
সোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

জাহেদা সফির মহিলা কলেজে উদ্বোধন হলো তিন নতুন ভবন

প্রতিবেদক
dailyswadeshtimes
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ

রাকিব হোসেন, জামালপুর

জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজে শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে নবনির্মিত তিনটি ভবনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে ভবন তিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন হওয়া ভবনগুলোর মধ্যে রয়েছে ৬ তলা ভিতের ওপর নির্মিত ৬ তলা প্রশাসনিক কাম-একাডেমিক ভবন, ৬ তলা ভিতের ওপর নির্মিত ৬ তলা বিজ্ঞান ভবন এবং ৫ তলা ভিতের ওপর নির্মিত ৫ তলা মাল্টিপারপাস ভবন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেস আলী মামুন। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জামালপুরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারী। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাই আলহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি বাস এবং প্রশাসনিক ও জরুরি কাজে ব্যবহারের জন্য একটি মাইক্রোবাস বরাদ্দের দাবি জানান। তিনি বলেন, কলেজের নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু হলে দূরবর্তী এলাকা থেকে আসা শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ ও সহজ হবে।

এ ছাড়া পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র ও উত্তরপত্র পরিবহন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য মাইক্রোবাসের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

প্রধান অতিথি কলেজ কর্তৃপক্ষের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

কলেজ কর্তৃপক্ষের আশা, নতুন তিনটি ভবন চালু হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান, প্রশাসনিক কার্যক্রম ও বিজ্ঞান শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। পাশাপাশি মাল্টিপারপাস ভবনটি শিক্ষা, সংস্কৃতি ও সহশিক্ষামূলক বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাকিব হোসেন
জামালপুর
২৮-০৯-২০২৬

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

বাহরাইনে প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার ক্যাম্প

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

চৌদ্দগ্রামে নির্বাচনী সমাবেশ শেষে জামায়াত-ছাত্রশিবির নেতাদের ওপর হামলা, আহত ৮-১০

৪৫ দিনে ওমরাহ করলেন ১২ লাখ মানুষ

টেকনাফে সিএনজি তল্লাশিতে ৬ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার, দুই মাদক কারবারি আটক

সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক, জিম্মি ৩ জেলে উদ্ধার

ঝালকাঠির রাজাপুরে জমি বিরোধে হামলায় মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ

ঝালকাঠির রাজাপুরে জমি বিরোধে হামলায় মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ

স্বর্ণের দামে বড় পতন

জামালপুরে প্রধান শিক্ষকের অবহেলায় বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি ৩ মেধাবী শিক্ষার্থী