দৈনিক স্বদেশ টাইমস
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

রায়গঞ্জে এমপির গাড়িতে হামলার অভিযোগ জামায়াত-এনসিপির বিরুদ্ধে  ও বিএনপি সহ নেতাদের মিথ্যা মামলা 

প্রতিবেদক
mdsimanto talukder
আগস্ট ১৮, ২০২৬ ১:৫৫ পূর্বাহ্ণ

মো: সিমান্ত তালুকদার

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অভিযোগ এবং মামলার এজাহারে থাকা আসামিদের রাজনৈতিক পরিচয়ে অসঙ্গতির অভিযোগ উঠেছে।

গত শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় রায়গঞ্জের ধানগড়া কাঁচাবাজার এলাকায় টিটিসি স্থাপন নিয়ে মতবিনিময় সভা শেষে এমপির গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে রায়গঞ্জ থানায় মামলা/এজাহার দেওয়া হয়।

হামলার পর সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক ও তাঁর সফরসঙ্গী ফয়সাল বিশ্বাস প্রকাশ্যে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের দায়ী করেন।

তবে এজাহারে নাম থাকা ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় অনুসন্ধান করে বিএনপি, ছাত্রশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এ ঘটনায় হামলার প্রকৃত ঘটনা, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং অভিযোগের সঙ্গে মামলার আসামিদের নামের পার্থক্য নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত দায়ীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কম্পপুর ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা

আই আর টিভি নিউজ বাংলার হেড অফ নিউজ মোহাম্মদ জহিরুল কাইয়ুম মিঠুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ

‘রাজনীতি শুরু হলে মানবতা শেষ হয়ে যায়, এটা হৃদয়বিদারক’

এক বিদ্যালয়ে ১৪ ট্যালেন্টপুল বৃত্তি: টেকনাফে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মেলান্দহের নাংলা ইউনিয়নে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

তারুণ্যের জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজারের পেকুয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বদলগাছী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আয়োজনে শেষ নির্বাচনী জনসভা

জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন শেখ শাহীন

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার