দৈনিক স্বদেশ টাইমস
সোমবার , ৬ এপ্রিল ২০২৬ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

ধামইরহাটে মাদক সেবনরত অবস্থায় ৫ কারবারি আটক; ট্যাপেন্টাডল উদ্ধার

প্রতিবেদক
dailyswadeshtimes
এপ্রিল ৬, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
ধামইরহাটে মাদক সেবনরত অবস্থায় ৫ কারবারি আটক; ট্যাপেন্টাডল উদ্ধার

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি-

নওগাঁর ধামইরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র অভিযানে মাদক সেবনরত অবস্থায় ১১ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জনকে আটক করা হয়েছে।
সোমবার (০৬ এপ্রিল ২০২৬) রাত ১২টা ৫০ মিনিটে আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সোয়েব আলী মুন্সীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২৫৭/১১-আর থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আগ্রাকালী মন্দির এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় মাদক সেবনরত অবস্থায় ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নিম্নোক্ত ৫ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের কাশিপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মোঃ বদিউল ইসলাম (৩৯), পাথরঘাটা গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে মোমিনুল ইসলাম (৩২), আগ্রাদ্বিগুন গ্রামের মৃত আজগর আলীর ছেলে শাহাদাত হোসেন সাগর (২৭), আগ্রা কালীতলা গ্রামের মান্নান এর ছেলে সামুনুর রশিদ (৩৫), এবং বৈরাগিপাড়া গ্রামের মৃত ধীরেন চন্দ্র মাহন্ড এর সাথে শ্রী তাপস কুমার (২৮)।
আটককৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত মালামালসহ তাদের পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের বিশাল ছাত্র গণজমায়েত অনুষ্ঠিত

বাল্যবিবাহ বন্ধ হোক

সালাম দেওয়ার রীতি চালু হলো যেভাবে

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর, দেশজুড়ে প্রস্তুতি সম্পন্ন

১১ জুন নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী

দেওয়ানগঞ্জে ভাঙ্গার সড়কে ভটভটি উল্টে গরু ব্যাবসায়ীর মৃত্যু।

৪১ নং ওয়ার্ডের নাগরিক অধিকার আদায়ে বদ্ধপরিকর সাবেক ছাত্রনেতা ইউসুফ কামাল জনি

চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি ৪০ ইঞ্চি স্মার্ট টিভি উদ্ধার, গ্রেফতার ২