দৈনিক স্বদেশ টাইমস
সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

জামালপুরে রাস্তা অবরুদ্ধের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
dailyswadeshtimes
মার্চ ৩০, ২০২৬ ৫:২৩ পূর্বাহ্ণ

রাকিব হোসেন, জামালপুর প্রতিনিধি

জামালপুরের বেলটিয়া পুলিশ লাইন রোড সংলগ্ন পলিশা গ্রামে জনসাধারণের চলাচলের একটি গুরুত্বপূর্ণ রাস্তা অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে ভুক্তভোগীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৩০ মার্চ) দুপুরে বেলটিয়া এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ, আব্দুস সাত্তার, মোফাজ্জল হোসেন ও মোতালেব হোসেন।

এসময় বক্তারা বলেন, ব্যক্তিগত পারিবারিক বিরোধের জেরে স্থানীয় কবীর গং ইচ্ছাকৃতভাবে সরকারি রেকর্ডভুক্ত রাস্তা দেয়াল নির্মাণ ও বালু ফেলে গত ৭ দিন যাবত সম্পূর্ণরূপে বন্ধ করে রেখেছে। এতে করে ওই এলাকার ২০ টি পরিবার চরম দুর্ভোগে পড়েছেন। বিকল্প কোনো রাস্তা না থাকায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ দৈনন্দিন চলাচলে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অবরুদ্ধ রাস্তার ভেতরে একটি মসজিদ থাকায় মুসল্লিদের নিয়মিত নামাজ আদায়ে বাধা সৃষ্টি হচ্ছে। পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আজান হলেও মুসল্লিরা নির্বিঘ্নে মসজিদে যেতে পারছেন না। সরকারি নকশায় অন্তর্ভুক্ত একটি রাস্তা এভাবে বন্ধ করে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি জনসাধারণের চলাচলের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল। এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে রাস্তা অবমুক্ত করার জন্য জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে মহামারিতে রুপ নিয়েছে হাম

জামালপুর-৫ আসনে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত

অলি উল্লাহর সহযোগিতায় দুর্নীতিবাজ চেয়ারম্যানের মুক্তি

শিশু শাওন হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চাঁদা দাবির অভিযোগে জামালপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জাহেদা সফির মহিলা কলেজে উদ্বোধন হলো তিন নতুন ভবন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চুর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নাদিম আহমেদ আপেলের নিঃশর্ত মুক্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

মুয়াজ্জিন হত্যার সুষ্ঠু তদন্ত ও সর্বোচ্চ শাস্তির দাবি জামায়াতে ইসলামীর

ফুলবাড়ীয়ায় লালচিনি উৎপাদনমুখী সমবায় সমিতির সরকারি নিবন্ধন