দৈনিক স্বদেশ টাইমস
বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে ফুলবাড়িয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
dailyswadeshtimes
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৮:৫১ পূর্বাহ্ণ

এসএম আব্দুল্লাহ- স্বদেশ টাইমস:

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে ফুলবাড়িয়া পৌরসভা যুবদল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফুলবাড়িয়া পৌরসভা যুবদলের সভাপতি আনোয়ার সাদাত আনারের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে উপজেলা দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধভাবে অবস্থান করবেন।

এ সময় উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ সাইদ মাস্টার এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা ও সাবেক যুবনেতা, দেওখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশিকুল হক আশিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রংপুরে ৪ হত্যা : আসামির পরা শার্ট নিয়ে নানা প্রশ্ন

রাজপথ থেকে জনমনে আস্থার নাম মোস্তফা জামান*

সুন্দরবনে জিম্মি থাকা জেলেকে উদ্ধার করলো কোস্ট গার্ড

সড়ক দুর্ঘটনা রায়গঞ্জ একজনের মৃত্যু

আই আর টিভি নিউজ বাংলার হেড অফ নিউজ মোহাম্মদ জহিরুল কাইয়ুম মিঠুর পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষ অনেক সমস্যা ভোগ করছে : পরিবেশ প্রতিমন্ত্রী

নাদিম আহমেদ আপেলের নিঃশর্ত মুক্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার—সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ স্বেচ্ছাসেবকদল নেতা নুরুল মোমেনের

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে জামায়াতসহ ১১ দল

ভাইরাল জ্বর প্রতিরোধে করণীয়