দৈনিক স্বদেশ টাইমস
বৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

জামালপুরে পৃথক তিন মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন ও ৩ জনকে ১০ বছর করে আটকাদেশ

প্রতিবেদক
dailyswadeshtimes
এপ্রিল ২৩, ২০২৬ ৫:২৬ পূর্বাহ্ণ

রাকিব হোসেন,

জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরে ধর্ষণ মামলাসহ পৃথক তিনটি মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন ও ৩ জনের ১০ বছর করে আটকাদেশ দিয়েছে আদালত।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আজ এ আদেশ দেন।

আদালতের পিপি এডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাতে জামালপুর শহরের হযরত শাহ জামাল (রঃ) মাজারের সামনে থেকে এক গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামি বুলবুল আহমেদ, কালাম ওরফে মাক্কু ও রুকুকে একটি ধারায় যাবজ্জীবন এবং অপর ধারায় মৃত্যুদন্ড এবং ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামি বুলবুলের বাড়ি শহরের বেলটিয়া খুপিবাড়ি এবং কালাম ও রুকুর বাড়ি শহরের পাথালিয়া নাওভাঙা এলাকায়।

একই আদালত ইসলামপুরের পচাবহলার এক নারীকে অপহরণ মামলায় আব্দুল হাই মন্ডল, মোঃ আক্কেল ও নায়েব আলী নামে তিনজনকে যাবজ্জীবন এবং ১ লাখ টাকা করে জরিমানা করেছে।

একই আদালত বকশিগঞ্জ উপজেলার কিশোরী খোদেজা হত্যা মামলার রায়ে আলম মিয়া, মাহা আলম ও রাজু মিয়াকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছে।

রায় প্রদানের সময় মোট ৪ আসামি উপস্থিত থাকলেও বাকীরা পলাতক রয়েছে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নওগাঁর বদলগাছী মাটি নিচে উদ্ধার হল প্রায় তিন শতাধিক মরিচাধরা গুলি

মাইলস্টোন ট্রাজেডি : ছাত্রীদের মধ্যে ট্রমার প্রভাব বেশি

জামালপুরে কাউন্সিলর প্রার্থী আরজু আহম্মেদ তারার ঈদ উপহার বিতরণ

লক্ষ্মীপুরে জামায়াতের চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর

জামালপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত যুবক

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কাছে এক অসহায় বাবার আকুল আবেদন

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন,

জামালপুরে প্রধান শিক্ষকের অবহেলায় বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি ৩ মেধাবী শিক্ষার্থী

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ উদ্বোধন

দলগুলোর মধ্যে বোঝাপড়া না থাকলে ভবিষ্যতে তিক্ততা সৃষ্টি হবে: মির্জা ফখরুল