দৈনিক স্বদেশ টাইমস
বৃহস্পতিবার , ১১ জুন ২০২৬ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. দুর্ঘটনা
  7. নির্বাচন
  8. নেত্রকোনা
  9. বিনোদন
  10. মতামত
  11. ময়মনসিংহ বিভাগ
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. শীর্ষ সংবাদ
  15. শেরপুর

মাদ্রাসা শিক্ষার্থীকে তুলে নেওয়ার অভিযোগ, থানার সামনে পরিবারের অবস্থান

প্রতিবেদক
dailyswadeshtimes
জুন ১১, ২০২৬ ৩:২৮ পূর্বাহ্ণ

রাকিব হোসেন, জামালপুর প্রতিনিধি:

জামালপুর রেলওয়ে স্টেশনের সামনে থেকে এক মাদ্রাসা শিক্ষার্থীকে অস্ত্রের মুখে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক স্ত্রী ও তার স্বজনদের বিরুদ্ধে। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে দ্রুত ব্যবস্থা ও মামলা গ্রহণে গড়িমসির প্রতিবাদে থানার সামনে অবস্থান নিয়েছে পরিবার।

নিখোঁজ মো. আ. কাদের জিলানী (২০) জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ এলাকার বাসিন্দা ও ঢাকার যাত্রাবাড়ীর একটি মাদ্রাসার শিক্ষার্থী।

পরিবারের অভিযোগ, মঙ্গলবার সকালে ঢাকায় যাওয়ার পথে জামালপুর রেলওয়ে স্টেশনের সামনে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি অস্ত্রের ভয় দেখিয়ে তাকে সিএনজি থেকে নামিয়ে তুলে নিয়ে যায়। এ ঘটনায় সাবেক স্ত্রী সুমাইয়া আক্তার, তার বাবা ও কয়েকজনের নাম উল্লেখ করে মাদারগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

স্বজনদের দাবি, ঘটনার একদিন পেরিয়ে গেলেও কাদের জিলানীর সন্ধান মেলেনি এবং মামলা নিতেও গড়িমসি করছে পুলিশ। বুধবার সকালে পরিবারের সদস্যরা মাদারগঞ্জ মডেল থানার সামনে অবস্থান নিয়ে দ্রুত উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

এ ব্যাপারে মাদারগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভুঞা মুঠোফোনে সাংবাদিকদের জানান, ঘটনাটি জামালপুর সদর থানা এলাকায় ঘটেছে। তবে ভুক্তভোগী আমাদের থানার এলাকার বাসিন্দা হওয়ায় তাকে দ্রুত উদ্ধারের লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

Facebook Comments Box

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মেলান্দহে কালবোশেখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে মা ও দুই মেয়ে সহ ৩ জন নিহত

শরীয়তপুর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নিলেন ১০ হাজার মুসল্লি

রায়গঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন

রাশিয়ার তেল কেনার জন্য ভারতের ওপর শুল্ক যথেষ্ট পরিমাণে বাড়ানো হবে: ট্রাম্প

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে দেখাল বড় ভাই

চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে চাঁদাবাজি মামলার প্রধান আসামি সাইফুল্লাহ গ্রেফতার

ঝালকাঠির রাজাপুরে জমি বিরোধে হামলায় মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ

ঝালকাঠির রাজাপুরে জমি বিরোধে হামলায় মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’

ব্র্যাকের কর্মসূচি পরিদর্শনে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান